সম্পতি কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও আবুল খায়ের কনডেন্সড মিল্ক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। কনকর্ড এন্টারটেইনমেন্টের পক্ষে কনকর্ড গ্রুপের সিএমও অনুপ কুমার সরকার ও আবুল খায়ের কনডেন্সড মিল্কের পক্ষে নির্বাহী পরিচালক ব্রিগে. জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন কনকর্ড এন্টারটেইনমেন্টের জিএম মেজর (অব.) এনামুল করিম, ডিজিএম উজ্জ্বল কুমার বসাক, এজিএম (বিক্রয়) মনোয়ার হোসেন রনি, ডিজিএম (বিপণন) অভিজিৎ পাল এবং আবুল খায়ের কনডেন্সড মিল্কের ন্যাশনাল সেলস ম্যানেজার আরশাদ উর রহমান, সহকারী ম্যানেজার (ব্র্যান্ড মার্কেটিং) ইশফাক মিরাজ, সিনিয়ার অফিসার (অর্থ) জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
কনকর্ড এন্টারটেইনমেন্ট ও আবুল খায়ের কনডেন্সড মিল্কের মধ্যে চুক্তি সই
সম্পতি কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও আবুল খায়ের কনডেন্সড মিল্ক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।










