সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই ধাপে ১ কোটি ৯২ লাখ ১৭ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি, যার মধ্যে রয়েছে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন বাবদ ৬৭ লাখ ১৭ হাজার ৪০০ টাকা। এ অর্থ গতকাল তহবিলের হিসাবে জমা করা হয়েছে। গত ২৫ আগস্ট বিশেষ অনুদান হিসেবে ১ কোটি ২৫ লাখ টাকা প্রদান করে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ। —বিজ্ঞপ্তি