সাউথইস্ট ব্যাংক পিএলসি ও জেনেক্স ইনফোসিস পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী সাউথইস্ট ব্যাংকের অ্যাকোয়ারিং পেমেন্ট গেটওয়েকে জেনেক্সের ইলেকট্রনিক ফিস্কাল ডিভাইস (ইএফডি) মেশিনগুলোয় একীভূত করা হবে। সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেন এবং জেনেক্স ইনফোসিসের এমডি ও সিইও শাহ জালাল উদ্দিন স্বাক্ষরিত চুক্তিপত্র বিনিময় করেছেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. মাসুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।