ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান জাকির আহমেদ খান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠিত কোম্পানির অডিট কমিটির সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এ শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় পরিচালক এয়ার কমোডর (অব.) আবু বকর এফসিএ, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান উপস্থিত ছিলেন।