দুবাইয়ের আবির ইমিগ্রেশন সেন্টারে ‘বাংলাদেশ হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। গতকাল সকালে দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সেলর (লেবার) মো. আব্দুস সালাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল, দূতালয় প্রধান মো. আশফাক হোসাইন ও প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান। কনসাল জেনারেল ও তার সহকর্মীদের নিয়ে জেনারেল মারি আবির ইমিগ্রেশন সেন্টারে সাধারণ ক্ষমা-সংক্রান্ত বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন। জেনারেল মারি প্রবাসী বাংলাদেশীদের কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করার আহ্বান জানান এবং আমের সেন্টার/ইমিগ্রেশন অফিসে এসে সেবা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার পরামর্শ দেন। —বিজ্ঞপ্তি
দুবাইয়ে বাংলাদেশ হেল্প ডেস্ক চালু
দুবাইয়ের আবির ইমিগ্রেশন সেন্টারে ‘বাংলাদেশ হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে।










