বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নবনির্বাচিত সভাপতি ড. মো. সবুর খান এবং মহাসচিব ইশতিয়াক আবেদীনের সঙ্গে মতবিনিময় করেছেন প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা। সম্প্রতি ঢাকায় এপিইউবির স্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এপিইউবির নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশনের স্মারক প্রকাশনা ‘সংযোগ’ তাদের হাতে তুলে দেয়া হয়। —বিজ্ঞপ্তি
এপিইউবির সভাপতি ও মহাসচিবের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের মতবিনিময়
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নবনির্বাচিত সভাপতি ড. মো. সবুর খান এবং মহাসচিব ইশতিয়াক আবেদীনের সঙ্গে মতবিনিময় করেছেন প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা।










