স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের ৩৯৭তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় ভাইস চেয়ারম্যান মো. মনজুর আলমসহ পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমদ, কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এসএএম হোসাইন, মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, একেএম আবদুল আলীম, মো. আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী, গোলাম হাফিজ আহমেদ ও একেএম দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত এমডি ও সিইও মো. মোহন মিয়া, ডিএমডি ও সিওও মো. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা। —বিজ্ঞপ্তি