এখন থেকে ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদের নাগরিকরা বিকাশের মাধ্যমে ঘরে বসে ইউনিক আইডি ব্যবহার করে হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। বিকাশ অ্যাপ থেকে হোল্ডিং ট্যাক্স দেয়ার রসিদ দেখা ও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন সেবাগ্রহীতারা। এজন্য প্রথমে বিকাশ অ্যাপের পে বিল অপশন থেকে ‘সরকারি ফি’-তে ক্লিক করে ‘ইউনিয়ন পরিষদ ফি ঢাকা জেলা’ সিলেক্ট করতে হবে। পরবর্তী ধাপে সিটিজেন ইউনিক আইডি দিলেই চলতি ও বকেয়া ট্যাক্সের তথ্য দেখাবে। এরপর ট্যাক্স অ্যামাউন্ট বসিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে দিলে ট্যাক্স পরিশোধ কনফার্মেশন পাবেন গ্রাহক।
ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স দেয়া যাবে বিকাশে
এখন থেকে ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদের নাগরিকরা বিকাশের মাধ্যমে ঘরে বসে ইউনিক আইডি ব্যবহার করে হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন।










