ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (আইএএমএল) নিজেদের প্রথম ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ড ‘ইনভেস্টইট গ্রোথ ফান্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। সম্প্রতি আইএএমএলের নিজস্ব অফিসে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এ-সংক্রান্ত ট্রাস্ট ডিড স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে আইএএমএলের এমডি ও সিইও মোহাম্মদ এমরান হাসান, সন্ধানী লাইফের সিইও নিমাই কুমার সাহা এবং কোম্পানি সচিব মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। ইনভেস্টইট ইন্স্যুরেন্সের ম্যানেজমেন্ট এ ফান্ডের স্পন্সর ও অ্যাসেট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ট্রাস্টি হিসেবে কাজ করবে। এছাড়া ব্র্যাক ব্যাংক কাস্টডিয়ান হিসেবে থাকবে। —বিজ্ঞপ্তি