পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগামীকাল লেনদেনে ফিরছে। এর আগে বৃহস্পতিবার রেকর্ড ডেটসংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী বৃহস্পতিবার। লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।  

সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার ছিল ৩ হাজার ৯৪৪ কোটি ৭০ লাখ টাকা। যেখানে আগের বছরের একই প্রান্তিকে জীবন বীমা তহবিলের পরিমাণ ছিল ৩ হাজার ৮৬৬ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ ২০২২ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির তহবিলের আকার বেড়েছে ৭৭ কোটি ৭১ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ব্যয় ছিল ২৬২ কোটি ৪৩ লাখ টাকা।

দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) শেষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার ছিল ৩ হাজার ৯৭৫ কোটি ৭৮ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৮৭৫ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির তহবিলের আকার বেড়েছে ১০০ কোটি ৫৩ লাখ টাকা। আলোচ্য সময়ে বীমা প্রতিষ্ঠানটির ব্যয় ছিল ২৫২ কোটি ৩০ লাখ টাকা।

তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) শেষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার ছিল ৩ হাজার ৯৯০ কোটি ৮৬ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৮৭৪ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির তহবিলের আকার বেড়েছে ১১৬ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য সময়ে জীবন বীমা কোম্পানিটির ব্যয় ছিল ২২৮ কোটি ৯৪ লাখ টাকা।

এর আগে ডেল্টা লাইফের পর্ষদ ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে।