সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানটির কর্মীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে ব্র্যাকের বন্যা ত্রাণ তহবিলে প্রদান করা হয়। ডিবিএইচ ফাইন্যান্সের কোম্পানি সচিব জসিম উদ্দিন নিজেও ফেনীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব সিএসআর তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ প্রদান করা হয়েছে। —বিজ্ঞপ্তি
বন্যাদুর্গতদের পাশে ডিবিএইচ ফাইন্যান্স
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।










