বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে। সম্প্রতি আইসিবির জিএম মো. আনোয়ার শামীম এ অনুদানের চেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে হস্তান্তর করেন। দেশের সংকটময় পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে আইসিবি পরিবার গর্বিত।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে আইসিবি
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে।










