শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেড় কোটি টাকা প্রদান করেছে। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের এফএভিপি মো. সানাউর রশিদ (সাগর) উপস্থিত ছিলেন।