বাহিনীকে আরো যুগোপযোগী, পেশাদার এবং এর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ান হাইকমিশন ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ আয়োজনে শুরু হয়েছে ‘ইনভেস্টিগেটিভ ইন্টারভিউ কোর্স’।
আজ রোববার (২ মার্চ) সকাল ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক কর্মশালাটির উদ্বোধন করেন। কর্মশালায় কোস্টগার্ডের পাশাপাশি পুলিশ স্পেশাল ব্রাঞ্চ (ইমিগ্রেশন) এবং কাস্টমস থেকে মোট ১২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কোস্ট গার্ড সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের তদন্ত কার্যক্রম সংক্রান্ত দক্ষতা বহুলাংশে বৃদ্ধি পাবে। এছাড়া যথাযথ তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উপস্থাপন ও বিচারকার্য পরিচালনায় প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। —বিজ্ঞপ্তি










