দুটি মডেলের মেকানিক্যাল ও একটি রিচার্জেবল কিবোর্ডসহ নতুন আরো ছয়টি মডেলের কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বো এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পাশাপাশি আরো দুই মডেলের ওয়্যারলেস মাউস বাজারে ছেড়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানটি। এর একটি রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউস। ওয়ালটন ও অ্যান্টিক ব্র্যান্ডে বাজারে আসা নতুন এ কিবোর্ড ও মাউসগুলো যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি টেকসই। এসব কিবোর্ডে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় লেখার সুবিধা। —বিজ্ঞপ্তি
অ্যান্টিক ব্র্যান্ডের মেকানিক্যাল ও রিচার্জেবল কিবোর্ড-মাউস বাজারে এনেছে ওয়ালটন
দুটি মডেলের মেকানিক্যাল ও একটি রিচার্জেবল কিবোর্ডসহ নতুন আরো ছয়টি মডেলের কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বো এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।










