বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আর্থিক সহযোগিতা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চৌমুহনী শাখা। সম্প্রতি ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক প্রধান অতিথি হিসেবে তিন শতাধিক পরিবারের মধ্যে নগদ সহায়তা প্রদান করেন। এ সময় ছয় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের চৌমুহনী শাখার ব্যবস্থাপক আবদুল হান্নান, বক্সিরহাট শাখার ব্যবস্থাপক মাসুদুর রহমান, চৌমুহনী শাখার বিনিয়োগ ইনচার্জ শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে শাহজালাল ইসলামী ব্যাংকের আর্থিক সহযোগিতা
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আর্থিক সহযোগিতা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চৌমুহনী শাখা।










