পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এর নতুন নাম হবে সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, এ জন্য কোম্পানির স্মারকলিপি ও সংঘস্মারকের সংশ্লিষ্ট ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি কোম্পানির ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

কোম্পানিটি জানিয়েছে, এ প্রক্রিয়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।