চট্টগ্রামের চান্দগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে এবি ব্যাংক পিএলসি। এ সময় ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোরশেদ খানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা ভার্চুয়ালি যোগদান করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে ব্যাংকের পক্ষ থেকে অংশ নেন এমডি ও সিইও তারিক আফজালের নেতৃত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন এবি ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তারা।