শেভরন বাংলাদেশ পরিচালিত হবিগঞ্জের বিবিয়ানা ও সিলেটের জালালাবাদ গ্যাস প্ল্যান্ট সম্প্রতি পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (ইএমআরডি) সচিব মো. নূরুল আলম। সঙ্গে ছিলেন অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর, যুগ্ম সচিব মোছা. মোর্শেদা ফেরদৌস এবং সচিবের ব্যক্তিগত সহকারী শাহ্‌রিয়ার আল-কবীর সিদ্দিকী। প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও এমডি এরিক এম ওয়াকার। এ সময় আরো উপস্থিত ছিলেন বিবিয়ানা ও জালালাবাদ গ্যাস প্লান্টের অপারেশনস ডিরেক্টর রায়ান এম ওট, করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির এবং গ্যাস প্লান্ট সুপারিনটেনডেন্টরা। —বিজ্ঞপ্তি