দেশে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সব কর্মকর্তা-কর্মচারী তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন। জাতির দুর্যোগকালীন পরিস্থিতিতে বেপজা সবসময় দুর্গতদের পাশে থাকে। বেপজা আশা করে তাদের এ সহযোগিতা বন্যাদুর্গতদের জীবনযাত্রার পুনর্গঠনে সহায়ক ভূমিকা রাখবে।