ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও সায়মন হেরিটেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ঢাকায় ইবিএলের ডিএমডি (রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান) এম খোরশেদ আনোয়ার এবং সায়মন হেরিটেজের পরিচালক দারিয়ুস রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির অধীনে ইবিএল কার্ডধারীরা কক্সবাজারে অবস্থিত সায়মন হেরিটেজে বিশেষ সুবিধা ভোগ করবেন। এ সময় অন্যদের মধ্যে ইবিএলের সিনিয়র ব্যবস্থাপক (রিটেইল অ্যালায়েন্স) ফারজানা কাদের এবং সায়মন হেরিটেজের ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. আহসানুল হোসাইন উপস্থিত ছিলেন।
ইবিএল ও সায়মন হেরিটেজের মধ্যে চুক্তি স্বাক্ষর
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও সায়মন হেরিটেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।










