চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২২তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আহামেদুল হক, লিয়াকত আলী চৌধুরী ও মো. রফিকুল ইসলাম। এএমডি শাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসইভিপি ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্। এ সময় বক্তব্য রাখেন কেরানীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল মাস্টার, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মালেক ও সাতকানিয়া মহিলা কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন। ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড ও এসইভিপি মোহাম্মদ আজম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। —বিজ্ঞপ্তি