ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ২০ জন শিক্ষার্থীকে আইসিপিসি-জামিলুর রেজা চৌধুরী বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল ইউএপি প্রোগ্রামিং কনটেস্ট ক্লাব বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক, সদস্য ড. এম আলাউদ্দিন ও মনজুর আহমেদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কামরুল আহসান পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মো. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ ড. শেখ আনোয়ার হোসেন, প্রক্টর ড. অলোক কুমার সাহা, সিএসই বিভাগের প্রধান ড. শাহ মুর্তজা রশিদ আল মাসুদসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইউএপির ২০ শিক্ষার্থীকে আইসিপিসি-জামিলুর রেজা চৌধুরী বৃত্তি প্রদান
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ২০ জন শিক্ষার্থীকে আইসিপিসি-জামিলুর রেজা চৌধুরী বৃত্তি প্রদান করা হয়েছে।










