সিটি ব্যাংক পিএলসির কর্মীরা সম্মিলিতভাবে তাদের একদিনের বেতন দিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি ব্যাংকের সিএসআর বাজেট থেকে অর্থ নিয়ে গঠন করা হয়েছে ৩ কোটি টাকার একটি প্রাথমিক সহায়তা তহবিল। এর মধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দেয়া হয়েছে। বাকি টাকা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রথম আলো ট্রাস্ট ও অ্যাকশন এইডের মাধ্যমে দেয়া হবে, যা তাৎক্ষণিক ত্রাণ সহায়তা এবং বন্যার পানি নেমে গেলে সার্বিক পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে। —বিজ্ঞপ্তি