বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির চতুর্থ উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। আশরাফুল হক চৌধুরী ১৯৮৮ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় যোগ দেন। তিনি আন্তঃবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আশরাফুল হক চৌধুরী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির সিনেট সদস্য ছিলেন।
বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য হলেন আশরাফুল হক চৌধুরী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির চতুর্থ উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।










