সিএসআরের অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গতকাল যশোরের বাঘারপাড়ায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে শাহ্জালাল ইসলামী ব্যাংকের যশোর, খুলনা ও চুকনগর শাখা এ কর্মসূচির আয়োজন করে। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবক সদর উদ্দীন ও বাহারুল ইসলাম এবং ব্যবসায়ী মো. আবু মুছাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বাঘারপাড়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
সিএসআরের অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গতকাল যশোরের বাঘারপাড়ায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।










