ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকা দিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। গতকাল সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ও সিইও মোহাম্মদ মোহন মিয়া। মূলত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অর্থসহায়তা প্রদান করা হয়েছে।
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে স্ট্যান্ডার্ড ব্যাংকের ১ কোটি টাকা অনুদান
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকা দিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।










