ঈদ ও গ্রীষ্মকাল উপলক্ষে হুন্দাই বাংলাদেশ 'হুন্দাই সামার ডিলাইট' ক্যাম্পেইন নিয়ে এসেছে। এই ক্যাম্পেইনে ক্রেটা গ্র্যান্ড ও স্টারগেজার গাড়িতে ৭০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

অফারের মধ্যে রয়েছে ৫০ হাজার টাকা নগদ ছাড়, ১০ হাজার টাকার হাইসেন্স কুপন এবং ১০ হাজার টাকার সিক্রেট রেসিপি কুপন। হাইসেন্স ব্র্যান্ড শপের যেকোনো চলমান অফারের সঙ্গে এই অফারটি প্রযোজ্য। তবে গ্রাহকদের ক্যাম্পেইন চলাকালে গাড়ি বুকিং দিতে হবে। অফারটি ২০ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

এছাড়া হুন্দাই বাংলাদেশ দিচ্ছে ৫ বছরের ওয়ারেন্টি, ২ বছরের ফ্রি সার্ভিস ও ৭০ শতাংশ পর্যন্ত বাইব্যাক সুবিধা।

ক্রেটা গ্র্যান্ড ও স্টারগেজার গাড়িগুলো বিশেষভাবে পরিবারের জন্য তৈরি করা হয়েছে। ফেয়ার টেকনোলজির সিইও মুতাসিম দাইয়ান বলেন, এই গাড়িগুলো আরামদায়ক ও নিরাপদ যাত্রার জন্য তৈরি। এই ক্যাম্পেইনের মাধ্যমে হাইসেন্স ও সিক্রেট রেসিপির সঙ্গে অংশীদার হয়ে গ্রাহকদের জন্য সেরা অফার নিশ্চিত করা হচ্ছে।

ক্রেটা গ্র্যান্ড একটি প্রিমিয়াম ৭ সিটের গাড়ি, যা ১৫০০ সিসি টার্বো ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত। এতে লেদার সিট, প্যানোরামিক সানরুফ ও ৬টি এয়ারব্যাগ রয়েছে। নিরাপত্তার জন্য এতে এবিএস, এইচএসি ও ইএসসি প্রযুক্তিও রয়েছে।

স্টারগেজার একটি আধুনিক ৭ সিটের এমপিভি, যা ১৫০০ সিসি গ্যাসোলিন ইঞ্জিন দ্বারা চালিত। এতে লেদার সিট ও ৬টি এয়ারব্যাগ রয়েছে। এবিএস, এইচএসি ও ইএসসি প্রযুক্তির মাধ্যমে উন্নত নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে। এটি কর্পোরেট ও পারিবারিক ভ্রমণের জন্য আদর্শ যান।

ফেয়ার টেকনোলজি লিমিটেড বাংলাদেশে হুন্দাই ব্র্যান্ডের গাড়ি তৈরি ও বিক্রি করে। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় হুন্দাইয়ের শোরুম ও সার্ভিস সেন্টার রয়েছে। সম্প্রতি হুন্দাই সার্ভিস লাইভ স্ট্রিমিং চালু করেছে, যেখানে গ্রাহকরা দূর থেকে তাদের গাড়ির সার্ভিসিং দেখতে পারবেন। হুন্দাই বাংলাদেশজুড়ে সব সার্ভিস সেন্টারে ৬ মাসের ওয়ারেন্টিসহ আসল যন্ত্রাংশ সরবরাহ করে।

—বিজ্ঞপ্তি