মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও বাংলাদেশ ব্যাংকের যৌথ সহযোগিতায় সিএমএসএমই ক্লাস্টারগুলোর সঙ্গে সম্পৃক্ততা চিহ্নিত ও শক্তিশালীকরণে সম্প্রতি যশোরে ক্লাস্টার ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এমটিবির যশোর শাখা কৌশলগত আর্থিক সহায়তার মাধ্যমে এই উদ্যোগের নেতৃত্ব দেয়। সেমিনারে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ৪৮ জন প্রতিনিধিসহ যশোর জেলার ৫০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। সভাপতিত্ব করেন এমটিবির এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে। —বিজ্ঞপ্তি
সিএমএসএমই খাতের বিকাশে যশোরে এমটিবির ক্লাস্টার ফাইন্যান্স উদ্যোগ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও বাংলাদেশ ব্যাংকের যৌথ সহযোগিতায় সিএমএসএমই ক্লাস্টারগুলোর সঙ্গে সম্পৃক্ততা চিহ্নিত ও শক্তিশালীকরণে সম্প্রতি যশোরে ক্লাস্টার ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে।










