শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও প্লাসিড এক্সপ্রেস, ইউএসএর মধ্যে রেমিট্যান্সসংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এমডি মোসলেহ উদ্দীন আহমেদ ও প্লাসিড এক্সপ্রেস, ইউএসএর পরিচালক মোহাম্মদ রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর ব্যাংকের এএমডি এম. আখতার হোসেন ও প্লাসিড এক্সপ্রেস, ইউএসএর পরিচালক মোহাম্মদ রশীদ ডকুমেন্ট হস্তান্তর করেন। এ সময় অন্যদের মধ্যে প্লাসিড এন করপোরেশনের বাংলাদেশ প্রধান ফারুক হেলালি, শাহ্জালাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, ট্রেজারি প্রধান শরিফুল হায়দার, ফরেন রেমিট্যান্স বিভাগের ইনচার্জ মোহাম্মদ শাখাওয়াত হোসাইন ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কেএম হারুনুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি