ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) উদ্যোগে ‘ডিজিটাল মার্কেটিং এসেনশিয়ালস: কিকস্টার্ট ইউর ডিজিটাল জার্নি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ; মির্জাপুর, টাঙ্গাইলে অনুষ্ঠিত কর্মশালায় প্রায় ২৫০ শিক্ষার্থী অংশ নেয়। এতে স্পিকার ছিলেন বিবিএ ১৬তম ব্যাচের প্রাক্তন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইয়াদ মোশাররফ শেজান। স্বাগত বক্তব্য দেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান। ধন্যবাদ বক্তব্য দেন ডিআইআইটির বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক এবং কর্মশালার আহ্বায়ক মো. মোকাররম হোসেন।