বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি ফারুক আহমেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান। এ সময় তিনি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। রূপায়ণ সিটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিম বরিশাল ও রংপুরের স্পন্সর ছিল। দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি বিশ্বাস করে, খেলাধুলা যেকোনো প্রজন্মকে পুনর্নির্মাণ করতে পারে।
রূপায়ণ সিটির পক্ষ থেকে বিসিবির নতুন সভাপতিকে শুভেচ্ছা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি ফারুক আহমেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান।










