প্রাইম ব্যাংক পিএলসি ও টয়োটা-নাভানা লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং টয়োটা-নাভানার হেড অব আফটার সেলস অপারেশনস এমডি আলী এহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদেরী, টয়োটা-নাভানার হেড অব সেলস অপারেশনস এমএম শহীদুল ইসলাম মুনির, হেড অব স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড ইনসাইটস শাফকাত আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।