ব্যাংক এশিয়া শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৪৭তম সভা সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় পুনর্গঠিত শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শাহেদ রহমানী, সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ফকিহ সদস্য মাওলানা মুহাম্মদ মুফাজ্জল হুসাইন খান ও ড. মুহাম্মদ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি শাফিউজ্জামান ও এএনএম মাহফুজ, ডিএমডি এসএম ইকবাল হোছাইন, মুহাম্মদ মোস্তফা হাইকাল হাশমী ও এসএম আনিসুজ্জামান। —বিজ্ঞপ্তি