সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট (জেএলপিটি) অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন ইউজিসি চেয়ারম্যান (ইনচার্জ) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, জুয়াবের সভাপতি অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, সচিব অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। এআইইউবির পক্ষে পরীক্ষা সমন্বয় করেন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুর রহমান এবং পরীক্ষা কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জুয়াবের সাংস্কৃতিক সম্পাদক ও এআইইউবির শিক্ষক অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল।