এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসে (সিএআরএস) শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পদার্থবিজ্ঞানী, শিক্ষক, গবেষক এবং সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিপিএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ঢাবির সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং বিদায়ী সভাপতি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ শওকত আকবর উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. একেএম আক্তার হোসেন, অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার, ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান, অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, ড. আবু জাফর জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ এবং ড. একেএম জাকারিয়া।
অনুষ্ঠানে বিদায়ী কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। শুরুতে বিদায়ী সভাপতি ড. মোহাম্মদ শওকত আকবর এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ বিগত মেয়াদের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানান। বক্তারা দেশের পদার্থবিজ্ঞান, বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষা এবং পেশাগত সহযোগিতার উন্নয়নে নিবেদিত শীর্ষ পেশাজীবী সংগঠন হিসেবে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার সোসাইটির কার্যক্রমকে আরো এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন, সব সদস্যের সহযোগিতা কামনা করেন এবং তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।










