পিঙ্গু’স ইংলিশ যুক্তরাজ্য ভিত্তিক একটি বিশ্বমানের আন্তর্জাতিক কিন্ডারগার্টেন, যারা আন্তর্জাতিকভাবে ইংরেজি কোর্সের অফার করে থাকে। এ স্কুলের কার্যক্রম বর্তমানে ব্রাজিল, ইতালি, এস্তোনিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া ও বাংলাদেশসহ ২৫টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে প্রথমে মিরপুর ও দিনাজপুর তিনটি ক্যাম্পাসের অভিজ্ঞতা থেকে এবার গুলশানের ৫০ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে নতুন ক্যাম্পাসের কার্যক্রম শুরু করেছে। শিশুদের সৃজনশীল চিন্তাভাবনা এবং শেখার প্রতি ভালোবাসার মূল্যবোধের ওপর ভিত্তি করে পাঠ্যক্রমটি যুক্তরাজ্যের কিংস্টন ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে ডিজাইন করা হয়েছে।