সিএসআর তহবিল থেকে বন্যার্তদের জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছে এনআরবিসি ব্যাংক। এর মধ্যে ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে। সম্প্রতি সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ডিএমডি সুভাষ চন্দ্র দাসের কাছে এ-সংক্রান্ত পে-অর্ডার হস্তান্তর করা হয়। এ সময় এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান, পরিচালক লকিয়ত উল্লাহ ও এমডি (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বাকি ৫০ লাখ টাকা দুর্গত এলাকায় এনআরবিসি ব্যাংকের শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে সরাসরি ভুক্তভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। এদিকে পরিচালকদের ব্যক্তিগত অনুদান ও কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়ে বন্যাকবলিত এলাকায় খাদ্যসামগ্রী, ওষুধ ও পানি বিতরণ করা হচ্ছে। —বিজ্ঞপ্তি