নড়াইলের কালিয়া উপজেলায় ৪০ জন কৃষকের মাঝে কৃষিঋণ বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করার অংশ হিসেবে ব্যাংকটি এ উদ্যোগ নিয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) নড়াইলের কালিয়া উপজেলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল কুদ্দুস, প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের জন্য কৃষি খাতের বিকল্প নেই। প্রাইম ব্যাংক কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।










