ঢাকা ব্যাংকের ডিইপিজেড শাখা ও ওবিইউ নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) একেএম শাহনেওয়াজ প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ডিএমডি মো. মোস্তাক আহমেদ, এসইভিপি ও আরএমজি ডিভিশনের প্রধান মোকাররম হোসাইন চৌধুরী, এসভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আলতামাস নির্ঝর, ভিপি এবং ওবিডি প্রধান রুম্মান হাবীব, ডিইপিজেডের ব্রাঞ্চ ম্যানেজার হাসান শাফী আহমেদ, কমিউনিকেশনস অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের ইনচার্জ রায়হান কাওসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন ডিইপিজেডের এইডি আহমেদ মোস্তফা কামাল, লিনিটেক্স স্পোর্টসওয়্যারের অ্যাকাউন্টস প্রধান সুজন, ইয়াং অপটিকসের সিইও মেগ্যান লিসহ আমন্ত্রিত অতিথিরা।