প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ক্রাউন সিমেন্ট পিএলসি। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সঙ্গে এ চুক্তি করে প্রাইম ব‌্যাংক।

চুক্তি অনুযায়ী, ক্রাউন সিমেন্ট পিএলসির সব কর্মী প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সলিউশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্নভাবে স্বয়ংক্রিয় করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’- এর সেবা উপভোগ করতে করবেন।

প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিএফও মোহাম্মদ আহসান উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও এরিয়া হেড; করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং সাজিদ রহমান, হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ, এসভিপি ও টিম হেড; করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং সালেহ মো. মাহফুজুল হাসান এবং ক্রাউন সিমেন্ট পিএলসির ডিজিএম ও হেড অব ট্রেজারি অ্যান্ড সিএমডি মো. মোকাররম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি