বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান হিসেবে দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। এছাড়া ব্যাংকের সিএসআর তহবিল থেকে দেশের ১০টি জেলা যথাক্রমে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বন্যাদুর্গতদের সহায়তার লক্ষ্যে ১ কোটি টাকার বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এসব জেলা প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখার মাধ্যমে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। —বিজ্ঞপ্তি