বন্যার্তদের
সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলালিংক। বিভিন্ন মেয়াদের মাসিক প্যাকেজের
ক্ষেত্রে প্যাকেজ প্রতি ১০০ টাকা বন্যার্তদের সহায়তায় দেয়া হবে। বাংলালিংকের
জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৯৭ টাকা, ৬৪৭ টাকা এবং ৭৯৮ টাকার মাসিক প্যাকেজ কিনলেই প্রতিটি প্যাকেজের জন্য ১০০ টাকা বন্যার্তদের সহযোগিতার জন্য দেয়া হবে।
এ অর্থ প্রদানে
গ্রাহকদের কোনো অতিরিক্ত খরচ বহন করতে হবে না। আগামী শনিবার (৭ সেপ্টেম্বর)
পর্যন্ত এ উদ্যোগ চলবে।










