সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে মাবিয়া-নজির ফাউন্ডেশনকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে মাবিয়া-নজির ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম হুমায়ুন পাটওয়ারীর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার। এ সময় ভিপি ও ডেপুটি কোম্পানি সচিব এএইচএম আশরাফ উদ্দিন, এফএভিপি মো. সানাউর রশিদ (সাগর), জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কেএম হারুনুর রশীদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মো. কামাল মিয়া উপস্থিত ছিলেন।