যশোরের নাভারণে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ৩৭তম উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ইবিএলের ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ইবিএল ব্রাঞ্চ এরিয়া প্রধান ইশতিয়াক আহমেদসহ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
যশোরের নাভারণে ইস্টার্ন ব্যাংকের ৩৭তম উপশাখা উদ্বোধন
যশোরের নাভারণে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ৩৭তম উপশাখার কার্যক্রম শুরু হয়েছে।










