কুমিল্লার টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এসএম ওয়ালি উল মোর্শেদ; এসইভিপি ও কনজিউমার ব্যাংকিং প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ এবং এসইভিপি ও রিকভারি প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেইন।
অন্যদিকে সিলেটে অনুষ্ঠিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়। বিশেষ অতিথি ছিলেন এসইভিপি ও হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং আসিফ খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, টাউন হল মিটিংয়ে অংশগ্রহণকারীরা ‘ডিপোজিট অ্যান্ড রিকভারি মান্থ ২০২৬’-এর সফল বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের আর্থিক ভিত্তি আরো শক্তিশালী করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডিপোজিট বৃদ্ধি এবং প্রিমিয়ার ব্যাংকের উন্নয়নমূলক কাজে গতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ করা হয়।










