এ উপলক্ষে সম্প্রতি ঢাকার নিকুঞ্জ-২-এ ডেসকোর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় সিটিজেনস ব্যাংকের সব শাখা-উপশাখা এবং ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্মের মাধ্যমে ডেসকোর বিদ্যুৎ বিল সংগ্রহ করবে। এর ফলে গ্রাহকরা সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন উপায়ে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন এবং ডেসকোর এমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (কোম্পানি সচিব) এসএম শাহ সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল লতিফ এবং ডেসকোর নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) এজেডএম শারজিল হাসান, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. মমিনুল ইসলাম, উপমহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. মানহাজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










