সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ৫০৫তম সভায় স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমানকে নির্বাহী কমিটি চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। দেশের ব্যাংক খাতে তিনি একজন দক্ষ ও পেশাদার ব্যাংকার। দীর্ঘ ৩৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে মুখলেসুর রহমান সীমান্ত ব্যাংক ও এনআরবি ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক, সিটি এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড, নেপাল এবং ইস্টার্ন ব্যাংকসহ বেশকিছু স্থানীয় ও বহুজাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। —বিজ্ঞপ্তি