‘শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো’ ক্যাটাগরির আওতায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ এ বিজয়ী হয়েছে আকিজ রিসোর্স লিমিটেড। ১২ জুলাই রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত সাসটেইনেবিলিটি সামিট ২০২৫ এ এই অ্যাওয়ার্ড পায় শিল্প গ্রুপটি। আকিজ রিসোর্সের ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান ও চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

আকিজ রিসোর্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শেখ জসিম উদ্দিনের নেতৃত্বে ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং পেপারলেস কার্যক্রমের মাধ্যমে শিল্প গ্রুপটি পরিবেশগত ক্ষতিকর প্রভাব হ্রাস করার সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এছাড়াও রিয়েল-টাইম ইন্টিগ্রেশন দ্বারা চালিত ডেটা-ড্রাইভেন চর্চার মাধ্যমে পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানের প্রতিটি স্তর স্মার্ট, দ্রুত সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রতিষ্ঠানটিতে অপারেশনাল এক্সিলেন্স ও লিন প্র্যাকটিস করা হয় অটোমেশন প্রক্রিয়ায়, এআই ও স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের দ্বারা। যা সামগ্রিক প্রক্রিয়া আরো দক্ষ, অভিযোজিত ও টেকসই করে তোলে। ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ও এইচআর সিস্টেমের মাধ্যমে ট্রান্সপারেন্সি ও কনসিস্টেন্সি নিশ্চিত করা হয়। এছাড়াও সেন্ট্রালাইজড মনিটরিং ও রিমোট ওয়ার্ক সক্ষমতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আধুনিক বিশ্বের ব্যবসা মডেলের প্রক্রিয়া অনুসরণ করে চলেছে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে দিনব্যাপী এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি, নীতিনির্ধারক, জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নিয়ে দেশের ব্যবসায়িক খাত এবং উদ্ভাবনের ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিয়ে অগ্রগামী আলোচনায় যুক্ত হন। তারা পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন। —বিজ্ঞপ্তি