অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এবিটিআই) আয়োজনে ৮৬তম ও ৮৭তম ব্যাচের ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী মো. মুরশেদুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি ওয়াহিদা বেগম। এবিটিআইয়ের পরিচালক ও ডিজিএম মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জিএম (প্রশাসন) মো. আমিনুল হক। ফাউন্ডেশন কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখার ৭২ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।